খন্দকার মোশাররফ বলেন, ‘যাদের জনসমর্থন নেই, তারাই ভয় পাচ্ছে। তারাই বিএনপি সম্পর্কে নানা ধরনের কথা বলছে। এতে কোনও বিভ্রান্তির অবকাশ নেই।’
বিএনপির জনসমর্থন বেড়েছে দাবি করে খন্দকার মোশাররফ বলেন, ‘আমি বলতে চাই, বিএনপির প্রতি জনগণের যে সমর্থন ছিল, তার থেকে এই সরকারের দুঃশাসন, অন্যায়, অত্যাচার ও নির্যাতনের কারণে এখন আরও বাড়ছে।’
বিএনপি সংগঠিত হওয়ার জন্য প্রক্রিয়া চালাচ্ছে বলে উল্লেখ করে দলটির এই নেতা বলেন, ‘বিএনপির পুনরায় সংগঠিত হয়ে ঘুরে দাঁড়াবে এবং খালেদা জিয়াকে মুক্ত করেই এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করবে।’
গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, ‘সরকার আজ যেভাবে দেশ চালাচ্ছে, এটা একটা অত্যন্ত সংকটময় অবস্থানের মধ্য দিয়ে বাংলাদেশ অতিক্রম করছে। যেহেতু তাদের নৈতিক অধিকার নেই দেশ পরিচালনার, সেজন্য তারা সবকিছুতেই অস্বাভাবিক। সরকার অস্বাভাবিকভাবে প্রতিষ্ঠিত। তাদের সব কাজও অস্বাভাবিক।’