ফখরুল ইমাম বলেন, দলের গঠনতন্ত্র নির্বাচন কমিশনে আগেই জমা দেওয়া আছে। আমরা সুনির্দিষ্ট ধারা উল্লেখ করে জানিয়েছি এখন থেকে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন রওশন এরশাদ। দলের গঠনতান্ত্রিক নিয়মে নির্বাচিত হয়েছেন তিনি। এখন থেকে রওশন এরশাদের স্বাক্ষর ছাড়া যেন অন্য কারও স্বাক্ষর গ্রহণ না করা হয়, এ বিষয়টি জানানো হয়েছে।
একটি সূত্র জানায়, জিএম কাদেরের পক্ষ থেকেও একটি চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। কিছুদিন আগে ইসিতে চিঠিটি পৌঁছানো হয়।
রওশন এরশাদের নেতৃত্বে দলের সংসদীয় বোর্ড গঠন
এদিকে, রওশন এরশাদের নেতৃত্বে দলের সংসদীয় বোর্ড গঠন করেছেন জাপার রওশনপন্থীরা। রংপুর-৩ নির্বাচনি আসনে দলীয় প্রার্থী নির্ধারণে ১৩ সদস্যের এই বোর্ডে আরেক অংশের চেয়ারম্যান জিএম কাদেরকেও রাখা হয়েছে বলে জানান ফখরুল ইমাম। তিনি বলেন, জ্যেষ্ঠতার ভিত্তিতে আমরা বোর্ড গঠন করেছি। এতে জিএম কাদেরও পদাধিকার বলে আছেন। কমিটির সদস্য সচিব হিসেবে মসিউর রহমান রাঙ্গার নাম রয়েছে।
৮ সেপ্টেম্বর সংসদীয় বোর্ডের বৈঠক ডেকেছেন রওশন
আগামী রবিবার (৮ সেপ্টেম্বর) সংসদীয় বোর্ডের বৈঠক ডেকেছেন রওশন এরশাদ। সেদিন জাতীয় সংসদে বৈঠক অনুষ্ঠিত বলে জানান ফখরুল ইমাম এমপি।
আরও পড়ুন:
রওশনকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা একাংশের
জাপা ভাঙেনি, শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: জিএম কাদের