আইসিইউতে কাজী জাফর

হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। এজন্য বৃহস্পতিবার তাকে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়েছে। গত রবিবার থেকে কাজী জাফর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার দুপুরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে পাঠানোর পরামর্শ দেন। পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়। সম্প্রতি খুলনা সফরের সময় বাথরুমে পড়ে গিয়ে আঘাত পান কাজী জাফর। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দল ও পরিবারের পক্ষ থেকে তার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতারা হাসপাতালে দেখতে যান।