বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ও দলের দফতর থেকে জানানো হয়, শুক্রবার খালেদা জিয়ার পক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান মামুনের ব্যক্তিগত উদ্যোগে লামচর, করপাড়া এবং লক্ষ্মীপুর সদরের হামছাদী ইউনিয়নে পাঁচ শতাধিক অসহায় ও ছিন্নমূল পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়া সিলেট মহানগর, গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলা, চট্টগ্রাম মহানগর ও খুলনা মহানগরে ত্রাণ বিতরণ করা হয়।
বিএনপির দফতর থেকে জানানো হয়, দলের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের পক্ষ থেকে মাদারীপুর জেলার কাশিয়ানী উপজেলায়, নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনির পক্ষে ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং জীবাণুনাশক সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে।