স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে শিমলা চুক্তি অনুযায়ী পাকিস্তানে অবস্থানরত ১৯৫ জন মানতাবিরোধী অপরাধীর বিচার প্রক্রিয়ার কাজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতোমধ্যে শুরু করা হয়েছে। বর্তমানের বাংলাদেশ সরকার কোনও অপরাধকেই প্রশ্রয় দেয় না। তাই অবিলম্বে সব অপরাধীর বিচার করা হবে।
অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন, সিআইডি প্রধান হেমায়েত উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি নূরুজ্জামান, শিল্প পুলিশ-১-এর পরিচালক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
/এআর/এমএনএইচ/