তথ্য ও ধর্মমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ

হাসানুল হক ইনু ও ধর্মমন্ত্রী মতিউর রহমানআসন্ন পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে তথ্যমন্ত্রী ও ধর্মমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার  সরকারি ডাকযোগে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জুলফিকার আলী। নোটিশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ধর্মমন্ত্রী মতিউর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এবং সংশ্লিষ্ট প্রশাসনকে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়।
নোটিশের বক্তব্য অনুযায়ী ময়মনসিংহ ফুলপুর উপজেলায় দুই মন্ত্রীর পৌর নির্বাচন উপলক্ষে পথসভায় অংশ নেওয়ার বিষয়ে গত ৭ নভেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন প্রকাশিত হয়। এই দুই মন্ত্রী পৌর নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় প্রচারণায় অংশ নিয়েছেন বিধায় এ নোটিশ পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন আইনজীবী।
উল্লেখ্য এর আগেও পৌর নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় রাখার জন্য সেনা মোতায়েনের বিষয়ে এই আইনজীবী একটি আইনি নোটিশ পাঠান। সে নোটিশে ৭২ ঘণ্টার সময় দিয়েছিলেন তিনি। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও উচ্চ আদালতে আর কোনও ব্যবস্থা নেননি জুলফিকার আলী।
পৌর নির্বাচন স্থগিত চেয়ে ও এ নির্বাচনের ঘোষিত তফসিলের ত্রুটির বিষয় চ্যালেঞ্চ করে এ আইনজীবী হাইকোর্টে একটি রিট আবেদন করেন। সে আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী ৩ জানুয়ারি তার আদেশ দেবেন আদালত। যদিও তার আগেই চলতি মাসের ৩০ তারিখে পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

/ইউআই /এএইচ/