তিনি আরও বনৈ, ‘এদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধী দল বিএনপি। ব্যর্থতার দায় নিয়ে বিএনপি নেতাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত।’
আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) তার সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনের ডাক দিয়েছে। তারা বছরের পর বছর এই একই ঢোল বাজিয়ে যাচ্ছে। আন্দোলন-নির্বাচনে চরমভাবে ব্যর্থ বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা। তাদের নেত্রীর মুক্তির জন্য আন্দোলন তো দূরের কথা, একটু চাপও তৈরি করতে পারেনি। তাদের আন্দোলন মুখে মুখে, পত্রিকার পাতায় ও ফেসবুক স্ট্যাটাসে। দেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধী দল বিএনপি। সরকার নয়, বরং বিএনপির নেতাদেরই ব্যর্থতার দায় নিয়ে টপ টু বটম পদত্যাগ করা উচিত।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টায় মেতে উঠেছে। একটি ঘটনাকে অন্যদিকে ঘোরানোর অপচেষ্টায় লিপ্ত তারা। যখনি কোনও ইস্যু পায়, তা খড়কুটোর মতো আঁকড়ে ধরে সরকারবিরোধী আন্দোলনের অপচেষ্টা চালায় এই দলটি। দেশে-বিদেশে কোথায় সরকারবিরোধী গোপন বৈঠক হচ্ছে সে ব্যাপারে আমরা সজাগ।’
আরও পড়ুন- সরকার দেশকে ধর্ষণ করছে: ফখরুল