বাংলাদেশের মানুষের সম্মান মাটির সঙ্গে মিশে গেছে: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২০, ১৪:৫৭আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ১৫:২৯

মানববন্ধনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নারী নির্যাতনের হার, ধর্ষণের হার যে বেড়ে গেছে তাতে উদ্বিগ্ন হয়ে জাতিসংঘের মহাসচিব বিবৃতি দিয়েছেন। এটা একটা বিরল ঘটনা। এই বিবৃতিতে বাংলাদেশের মানুষের সম্মান মাটির সঙ্গে মিশে গেছে। এতে দেশের মানুষের সমস্ত ইজ্জত নষ্ট হয়ে গেছে। আজ এই সরকার শুধু নারী নির্যাতন-ধর্ষণ নয়, সমস্ত বাংলাদেশকে ধর্ষণ করছে। এই দায় তারা এড়াতে পারে না।

বৃহস্পতিবার ( ৮ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ’এই সরকারের সঙ্গে জনগণের কোনও সম্পর্ক নেই। গায়ের জোরে বন্দুক পিস্তল দিয়ে ক্ষমতায় আছে। তাদের বিরুদ্ধে একটা কথা বললেও জেল হয়।’ 

তিনি আরও বলেন, ‘নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনা মাস খানেক ধরে চলছে। অথচ সরকারের পুলিশ বাহিনী নিরব। সারাদেশে আজ সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। কারণ আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনকে আপনারা ব্যবহার করছেন অন্যায় কাজে। আপনারা ভোট চুরি করেছেন, ডাকাতি করেছেন, সেখানে তাদেরকে ব্যবহার করেছেন। মানুষ এখন আওয়ামী লীগকে ভয় পায় না, ভয় পায় পুলিশকে। মাদক চোরাকারবারি, তাদের দিয়ে নিয়ন্ত্রণ কীভাবে হবে। তারাই তো জড়িত বেশি।’ 

ফখরুল ইসলাম আলমগীর নারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের প্রতি যে অন্যায়-অবিচার চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান।’

/এসও/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম