রবিবার (৮ নভেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেন, ‘সরকার পরিবর্তনের প্রক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ভোটের মাধ্যমে এ অঞ্চলের জনগণেরও ইচ্ছার প্রতিফলন ঘটবে।’
বিবৃতিতে নেতারা বলেন, ‘জনগণের ভোটে ঐতিহাসিক অর্জন নিশ্চিত করায় জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানাই। এ নির্বাচনে প্রমাণ হয়েছে জনগণই জয়-পরাজয়ের নির্ধারক অন্য কোনও শক্তি নয়। যুক্তরাষ্ট্রের জনগণ তাদের অভিপ্রায় অনুযায়ী, ভয় ভীতির ঊর্ধ্বে থেকে নেতৃত্ব নির্বাচন করতে পেরেছেন, এজন্য যুক্তরাষ্ট্রের জনগণকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।’
জো বাইডেনের বিজয়কে গণতন্ত্রের বিজয় উল্লেখ করে বিবৃতিতে তারা বলেন, ‘সারাবিশ্বের গণতন্ত্রকামী মানুষের জন্য আশীর্বাদ বয়ে আনবে এবং স্বৈরশাসকের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াইকে তীব্র করবে।’