আজ সোমবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।
জিয়াউর রহমানের ভাস্কর্য নিয়ে বিএনপি নেতারা কেন নিরব- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘বিএনপির নিরবতা পালন করার পেছনের মূল কারণ হচ্ছে তারা পেছন থেকে জঙ্গিবাদকে মদত দিচ্ছে এবং পৃষ্ঠপোষকতা করছে।’
পরে তিনি ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।