মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে সরকার: মির্জা ফখরুল

বিএনপিতে যোগদানকারী নেতাদের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরদেশের মানুষের বাকস্বাধীনতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভোটের অধিকার হরণ করেছে এই সরকার। লেখার স্বাধীনতা নিয়ে নেওয়া হয়েছে। সংগঠন করার স্বাধীনতাও নেই। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ে দলীয় কার্যালয়ে বিএনপির বিভিন্ন দলের নেতা-কর্মীদের যোগদান অনুষ্ঠানে  তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকারি দলের এমপি’রা উপজেলা ও স্থানীয় জনপ্রতিনিধিদের ক্ষমতা খর্ব করে লুটপাটের রাজত্ব চালিয়ে যাচ্ছেন। চাল, ডালসহ নিত্য প্রয়োজনী জিনিস-পত্রের দাম বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলা হয়েছে। তাই অনেকে এর প্রতিবাদ হিসেবে বিএনপিতে যোগ দিচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও মেয়র মির্জা ফয়সাল আমিন, জেলা সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, ওবায়দুল্লাহ মাসুদ প্রমুখ। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সদ্য-যোগদানকারী অ্যাডভোকেট নুরুল হাবিব চৌধুরী।
পরে সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট নুরুল হাবিব চৌধুরীর নেতৃত্বে সহস্রাধিক বিভিন্ন দলের নেতা-কর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেন।
/জেবি/এমএনএইচ/