১৪ দলের সভা বুধবার

কেন্দ্রীয় ১৪ দলের এক সভা বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৮ জুলাই) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ১৪ দলের জোটনেত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সভায় আমন্ত্রিত নেতাদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু অনুরোধ জানিয়েছেন।