দেশের পথে তারেক রহমান

দেশের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

ফ্লাইটটি রানওয়ে ছাড়ার আগ মুহূর্তে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন নব্বইয়ের ছাত্র আন্দোলনের নেতা ও ফ্লাইটটির সহযাত্রী নসরুল্লাহ খান জুনায়েদ।

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানউল্লেখ্য, ২০০৮ সালে দেশত্যাগের পর এই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।