আগামী ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিতব্য দলের ২০তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি কমিটিসহ বিভিন্ন উপকমিটি ঘোষণাকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগের কাউন্সিল নেতা তৈরি করে। আওয়ামী লীগের সম্মেলন মানেই হলো একটা ইতিহাস। এই সম্মেলন থেকেই সিদ্ধান্ত হয়েছিল, বাংলাদেশ স্বাধীন হবে এবং স্বাধীন হয়েছে। ভাষা আন্দোলনেরও সিদ্ধান্ত হয়েছিল সম্মেলন থেকেই।
আরও পড়তে পারেন : পহেলা বৈশাখের আগেই পাট শ্রমিকদের মজুরি পরিশোধের নির্দেশ প্রধানমন্ত্রীর
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, দলের জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। লাগাতার বৈঠক চলতে থাকবে। সম্মেলন সম্পর্কে তিনি বলেন, এবারের সম্মেলন হবে উৎসবমুখর। এবারও সম্মেলন থেকে অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়তে পারেন: রাজনৈতিক দলে নারী নেতৃত্বের প্রতিশ্রুতি আছে, বাস্তবায়ন নেই
/ইএইচএস/এমএনএইচ/