মঙ্গলবার (১৭ মে) শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন সেলিম। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শেখ সেলিম।
শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘যুক্তরাষ্ট্র গণতন্ত্র আর সুশাসনের কথা বলে, আপনাদের গণতন্ত্র, আপনাদের সুশাসনের কথা বলে কিন্তু বঙ্গবন্ধুর ২ খুনি আপনারা এখনও হস্তান্তর করেননি। আর মুখে গণতন্ত্রের কথা বলে আমাদের ওপর চাপ দিতে চান?’
বিএনপির সমালোচনা করে শেখ সেলিম বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন আবার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। দেখছেন না, মোসাদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। এখন ইসরায়েলকে এনে মুসলিম জাহানের ইজ্জত নষ্ট করে বিএনপি ক্ষমতায় যেতে চায়।
তিনি বলেন, আমরা এখন নিজের টাকায় ৪ লাখ কোটি টাকার বাজেট দিতে যাচ্ছি। এটি কল্পনা করা যায়? কিন্তু এটি সম্ভব হয়েছে শেখ হাসিনার কারণে। শেখের মেয়ে, ভাঙবে কিন্তু মচকাবে না। এক পদ্মা সেতু নিয়ে আপনারা ষড়যন্ত্র করেছিলেন। কিন্তু এখন ৯টি পদ্মা সেতু নিজের অর্থায়নে বানানোর সম্ভব আমাদের আছে। শেখ হাসিনা অসম্ভবকে সম্ভব করেছেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, শেখ হাসিনা কঠিনহস্তে সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ নির্মূল করছেন। এটা পুরো বিশ্ব প্রশংসা করছেন। শত বাধা থাকার পরেও মানবতাবিরোধী অপরাধীদের বিচার সম্পন্ন হচ্ছে। কিন্তু স্বাধীনতার পরাজিত শক্তির দোসরা এখন ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছেন। যারা ষড়যন্ত্র করছে, তারা একদিন দেশ থেকে বিতারিত হবেন।
তিনি বলেন, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি না দিতে নিষেধ করছেন। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই- বাংলাদেশ নিয়ে নাক গলাবেন না, এটা সহ্য করা হবে না। বাংলাদেশ কারো কাছে মাথা নত করে না। বঙ্গবন্ধুও কারও কাছে মাথা নত করেননি, শেখ হাসিনাও করবেন না। শেখ হাসিনা সেই বাপের বেটি-ভাঙবেন তবুও মচকাবেন না।
/পিএইচসি/ এএইচ /
আরও খবর পড়ুন-