জাতীয় সম্মেলনে বিএনপিকে দাওয়াত দেবে আ.লীগ

আওয়ামী লীগআওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনে বিএনপিকে দাওয়াত পাঠাবে আওয়ামী লীগ। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপপরিষদ সদস্য সচিব ডা. দীপু মনি বলেন, জামায়াত ছাড়া দেশের সব রাজনৈতিক দল আমাদের সম্মেলন অনুষ্ঠানে আমন্ত্রণ পাবে। বৃহস্পতিবার (২৬ মে) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে অভ্যর্থনা উপপরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, সম্মেলনে যোগ দেওয়ার জন্য ১৫-২০টি বিদেশি রাষ্ট্রকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেশের সব রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানানো হবে। তবে জামায়াত ছাড়া। তিনি বলেন, আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সফল করতে অভ্যর্থনা উপ-কমিটির বৈঠক হয়েছে। আমরা এই সম্মেলনকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করে করে যাচ্ছি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও অভ্যর্থনা উপ-পরিষদ সদস্য  মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে উপ-পরিষদ সভায় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়তে পারেন: আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা


/পিএইচসি/এমএনএইচ/