আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

‘বিএনপি জামায়াত রিমোট কন্ট্রোলে জঙ্গি কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আফম মোজ্জামেল হকমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যারা জঙ্গি হামলা করছে তাদের সব তথ্য সরকারের হাতে আছে। তাই খুব অল্প সময়ের মধ্যেই দেশের জনগণ জানতে পারবে যে, ওই বিএনপি-জামায়াতরা রিমোট কন্ট্রোলের মাধ্যমে সারা দেশের এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে।

জঙ্গি ও সন্ত্রাসীদের বিচারের জন্য প্রয়োজনে আলাদা ট্রাইব্যুনাল গঠন করা হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত জঙ্গিবাদবিরোধী এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘সন্ত্রাস জঙ্গীবাদ- রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে স্বাশিপ।

মন্ত্রী বলেন,  অতি দ্রুতই জঙ্গি ও সন্ত্রাসীদের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন। তাই আশা করি, সরকার আমাদের দাবি মেনে নেবে এবং এ লক্ষ্যে কাজ করবে।

তিনি আরও বলেন, সরকারের হাতে জঙ্গি কর্মকাণ্ডের যেসব তথ্য আছে তা অল্প দিনের মধ্যেই প্রকাশ করা হবে। দেশের জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ঘোরাতেই একটি মহল জঙ্গি হামলা করে আইএস এর নাম ব্যবহার করছে। আর এসব জঙ্গিদের একটিই উদ্দেশ্যে, তা হচ্ছে ক্ষমতায় যাওয়া।

বিএনপির নেত্রী খালেদা জিয়ার সমালোচনা করে মন্ত্রী বলেন, তিনি (খালেদা) হচ্ছেন জামায়াতের অলিখিত আমির। আর এই অলিখিত আমির এখনও বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি। বাংলাদেশ স্বাধীন এটা তিনি মানতে নারাজ।

যুদ্ধাপরাধের অভিযোগে অচিরেই জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও জানান তিনি।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ও সংগঠনের সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বাশিপের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দি, প্রফেসর সাজিদুল ইসলাম, এম এ করিম, অধ্যক্ষ শাহাদাৎ হোসেন রানা, উপাধ্যক্ষ হরিচাঁদ মন্ডল সুমন, সাইদুর রহমান পান্না, অধ্যক্ষ সামছুল আলম এবং এ কে এম ওবাইদুল্লাহ।

আরও পড়ুন- 

জঙ্গিবাদ সরকারের জন্য লাভজনক: বিএনপি

ধর্মের প্রকৃত শিক্ষায় নজর দিতে হবে: প্রধানমন্ত্রী
গোয়েন্দা নজরদারিতে সারাদেশের মেস

/এসআইএস/এফএস/