এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকালে ধানমন্ডির ৩২ নম্বরের সামনের সড়কে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
এসময় জনপ্রশাসন মন্ত্রী আরও বলেন, ‘যারা সন্ত্রাস-জঙ্গিবাদকে মদদ দেন, যারা হত্যাকারীদের জন্য মায়াকান্না করেন। তারা বাংলাদেশকে কখনও স্বীকার করে নাই, ভবিষ্যতেও স্বীকার করবে না।’
‘জঙ্গি-সন্ত্রাসীদের স্থান বাংলার মাটিতে হবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যের কথা উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, ‘শেখ হাসিনা কোনও প্রতিশ্রুতি দিলে তা তিনি লঙ্ঘন করেন না। তাই কোনও সন্ত্রাসী-জঙ্গি সরকারের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না। যেকোন মূল্যে তাদের বাংলার মাটিতে প্রতিহত করা হবে।’
গুলশান হলি আর্টিজানে হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা জঙ্গিদের নিহত হওয়ার ঘটনায় মায়াকান্না করেন তাদের অনুরোধ করব তারা সৌদি আরব, সিরিয়া বা ইরাক চলে যান। সেখানে শান্তিতে বসবাস করতে পারবেন। গুলশানের একটি ছোট ঘটনা। তিলকে তাল বানানো হলো।’
গুলশান হামলার পর অপারেশেন ‘থান্ডারবোল্ট’-এ জঙ্গিদের নিহত হওয়ার বিষয়ে আশরাফ বলেন, ‘আমি টক শো দেখি, নিয়মিত পত্রিকা পড়ি। কিছু মানুষের চরিত্র দেখে মাঝে মাঝে লজ্জা লাগে। তারা বলে, কেনও গুলশান হলি আর্টিজানে হামলা হলো? কেনও সেখানে নিরীহ মানুষগুলোকে আমরা রক্ষা করতে পারলাম না? কেনও হামলাকারীদের মারা হলো? হামলাকারীদের মানবাধিকার নিয়ে কথা বলা হয়। আমি বলতে চাই, যারা হত্যাকারী তাদের প্রতি মানবতা কিসের? এ ধরণের দ্বৈতনীতির চরিত্র থাকলে কখনও বাংলাদেশ উন্নয়নের শিখরে পৌঁছুতে পারবে না।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউছার। শোক দিবসের আলোচনা সভায় সংগঠনের নেতারা ছাড়াও আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
/পিএইচসি/এনএস/