বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জুন ২০২৬, ০২:৩৮আপডেট : ০৫ জুন ২০২৬, ১৮:১৭

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু)। দলটি মনে করে এটি মরার ওপর খাঁড়ার ঘা।  

বৃহস্পতিবার (৪ জুন) দলের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়— এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক মাত্র কয়েক মাসের মধ্যেই জনমত ও জনদাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি বিদ্যুতের দাম প্রায় ১৭ ভাগ বাড়ানো হয়েছে৷ এতে জনদুর্ভোগের মাত্রা আরও বেড়ে যাওয়ার পথ তৈরি হলো।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাসদ মনে করে এটি দেশের অর্থনৈতিকভাবে সংকটগ্রস্ত জনগণের ওপর ‘মরার ওপর খাঁড়ার ঘা’। কারণ এতে সাধারণ মানুষের জীবনযাপন ব্যয়ভার বহন করা কঠিন হয়ে যাবে। বিদ্যুতের এই দাম বৃদ্ধি শিল্প উৎপাদন এবং গ্রাম-শহরে স্বতস্ফূর্তভাবে গড়ে উঠা বিস্তৃত দেশীয় ‘সংরক্ষিত বিদ্যুৎ’ (ব্যাটারি) চালিত গণপরিবহন খাতের ওপর বড় নেতিবাচক চাপ তৈরি করবে। শিল্প পণ্যের উৎপাদন ব্যয় বাড়বে, কৃষিপণ্য পরিবহন ব্যয় ও জনগণের যাতায়াত ব্যয় বাড়বে।  

এই কারণে জাসদ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি বিদ্যুতের দাম প্রায় ১৭ ভাগ বৃদ্ধির গণবিরোধী, একতরফা ও অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছে।   

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
নিকৃষ্টতম অবিচার ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার ইনু: জাসদ
জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকীতে জাসদের স্মরণসভা
সর্বশেষ খবর
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক