ড. হাছান মাহমুদ বলেন, ‘সাংবাদিক বন্ধুরা উৎসুক হয়ে সম্মেলনের স্লোগান কী, এটা জানতে চান।আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ইতোমধ্যে সম্মেলনের স্লোগান চূড়ান্ত করে দিয়েছেন। তিনি কয়েকদিন আগে দেশের বাইরে যাওয়ার আগে এটি চূড়ান্ত করে দিয়েছেন।’
স্লোগান প্রসঙ্গে হাছান মাহমুদ আরও বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, কিন্তু বিএনপি নেতারা ছাড়া সবাই স্বীকার করছেন। বাংলাদেশ যখন দুর্বার গতিতে এগিয়ে চলছে, তখন বিএনপি-জামায়াত উন্নয়নের গতিকে স্তব্ধ করতে চায়।’
বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও উপ-কমিটির সদস্য অসীম কুমার উকিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুইয়া ডাবুল, আকতার হোসেন, আমিনা কোহিনুর আলম, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, মারুফা আক্তার পপি, আশরাফ সিদ্দিকী বিটু প্রমুখ।
/ইএইচএস/এমএনএইচ/