আবদুস সোবহান গোলাপা বলেন, ‘রাষ্ট্রপতির আমন্ত্রণপত্র হাতে পৌঁছেছে। আগামী ১১ জানুয়ারি বিকালে সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপে বঙ্গভবনের পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষে অংশ নিতে দশ সদস্যের প্রতিনিধির নাম চাওয়া হয়েছে।’
নতুন ইসি গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি গত ১৮ ডিসেম্বর থেকে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন। প্রথম দিন তিনি সংসদের বাইরে থাকা প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে সংলাপ করেন। পর্যায়ক্রমে জাতীয় পার্টিসহ দুই দফায় ৯টি দলের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার তিনি তরিকত ফেডারেশন ও জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে আলোচনায় বসবেন। এরপর তৃতীয় দফায় ৪ জানুয়ারি বুধবার থেকে আরও ৫টি দলের সংলাপের জন্য ডাকা হয়েছে। এর মধ্যে ৪ জানুয়ারি বিকাল ৩টায় ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ও বিকাল ৪টায় দিলীপ বড়ুয়া নেতৃত্বাধীন সাম্যবাদী দল, ৫ জানুয়ারি সন্ধ্যা ৬টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ৭ জানুয়ারি বিকাল ৩টায় বিকল্পধারা ও বিকাল ৪টায় আ স ম আব্দুর রবের নেতৃত্বাধীন জেএসডির সঙ্গে রাষ্ট্রপতির আলোচনার সময় নির্ধারিত হয়েছে।
/ইএইচএস/এমএনএইচ/