খালিদ মাহমুদ বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে স্বাধীনতাবিরোধী একটি মহল দেশে তথ্যসন্ত্রাসসহ গভীর ষড়যন্ত্র করছে।’ তাই আগামী নির্বাচন যেন অর্থবহ হয়, এ ব্যাপারে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, ‘সরকারের উন্নয়ন ও আন্তর্জাতিক ভাবমূর্তি দেখে বিএনপি আজ দিশেহারা। তারা জনগণকে বিভ্রান্ত করতে প্রতিনিয়ত মিথ্যার বেসাতি ছড়াচ্ছে। মধ্যম আয়ের দেশ থেকে বাংলাদেশকে উন্নত দেশে নিয়ে যেতে যা যা করা দরকার, বর্তমান সরকার তাই করে যাচ্ছে। আওয়ামী লীগ গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব দেয়; কারণ গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে দেশ সমৃদ্ধ হবে।’ দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪৪টি প্রকল্পে টিআরের ৯ লাখ ৯০ হাজার টাকা ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ৬২ জন নৃ-তাত্ত্বিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিরতণ করেন খালিদ মাহমুদ চৌধুরী।
ইএইচএস / এমএনএইচ/