শনিবার সকালে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন মিলনায়তনে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির আয়োজনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সততা ও সাহসিকতার বিরল দৃষ্টান্ত রেখে গেছেন বঙ্গবন্ধু। আমরা যারা রাজনীতি করি এখান থেকে অনেক শিক্ষা নিতে পারি। বঙ্গবন্ধু শিখিয়েছেন সততার আদর্শ বড় সম্পদ। একজন রাজনীতিকের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় আর কিছু নেই। মানুষের ভালোবাসা পেতে হলে সৎ হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। এই শিক্ষা বঙ্গবন্ধু রাজনীতিকদের দিয়ে গেছেন।’
সেতুমন্ত্রী বলেন, ‘মন্ত্রী ছাড়া অনুষ্ঠান কেন হবে না? এতগুলো বিজ্ঞ মানুষ এত ভালো কথা বলে এরপরও মন্ত্রীকে কেন বারবার লাগবে? আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে সারাদিন বক্তব্য দেই, যার প্রায় সবই এক রকম। নতুন কিছু বলতে হলে তো ইনপুট করতে হবে। নতুন ইনপুট না হলে আমাকে বারবার পুরনো কথা বলতে হয়। এতে তো আমি ফালতু হয়ে যাবো। আমি মনে করি, আমাদের এই ধারাটা বদলাতে হবে। বঙ্গবন্ধুর কাছে ফিরতে চাইলে মূল্যবোধের কাছে ফিরতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম সারওয়ার, বাংলাদেশে ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর বিট্রিস কালদুল, আবৃত্তিকার হাসান আরিফ, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন।