রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৮

গোপালগঞ্জসহ সারা দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় প্রতিবাদী বাইক মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার রাতে (১৮ নভেম্বর) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে  মিছিলটি টিএসসি ভিসি চত্বর, মধুর ক্যান্টিন, হল পাড়া, পলাশী, নীলক্ষেত, কাটাবন, এলিফ্যান্ট রোড হয়ে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান। 

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার পাঁয়তারা করছে। বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, বোমাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।

যেকোনও ধরনের নৈরাজ্যকর তৎপরতা রাজপথে প্রতিহত করবে ছাত্রদল। একই সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় ফরিদপুরে রাজু মোল্লা হত্যাসহ জুলাই অভ্যুত্থানে নিরীহ ছাত্র-জনতার ওপর চালানো হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।

এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বাঙলা কলেজ, ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর, পূর্ব, পশ্চিম সহ বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমকে /এএস/ 
সম্পর্কিত
বৃহস্পতিবার রাজধানীতে মিছিল করবে ছাত্রদল
ভর্তি পরীক্ষা স্থগিত আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
বিশ্ববিদ্যালয়ের ৫ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে গেলেন ছাত্রদল নেতারা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৯ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৯ নভেম্বর, ২০২৬)
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
সার্বক্ষণিক পুলিশ পাহারায় থাকা ড. ইউনূসের বাসায় কীভাবে আগুন দিলো দুর্বৃত্তরা?
সার্বক্ষণিক পুলিশ পাহারায় থাকা ড. ইউনূসের বাসায় কীভাবে আগুন দিলো দুর্বৃত্তরা?
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা