মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ শরিকদের জন্য ৬০-৭০টি আসন ছেড়ে দেবে। তবে আওয়ামী লীগ থেকে কারা কারা মনোনয়ন পাচ্ছেন ঠিক করা হয়নি।’
আওয়ামী লীগের কারও মনোনয়ন কি এখনও চূড়ান্ত হয়নি- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘না, এখন পর্যন্ত কারও মনোনয়নই চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী ৬০-৭০ জনকে আকার ইঙ্গিত দিয়েছেন বলে আমাকে জানিয়েছেন। তবে তারা কারা আমি জানি না।’