বুধবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার কিছু পরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন তারা।
কার্যালয় সূত্রে জানা গেছে, দলের নির্বাচনি কর্মকাণ্ড সম্পর্কে জানতে এবং কার্যালয় পরিদর্শন করতে এসেছেন ওই দুই কর্মকর্তা। আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মার্কিন দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
দলের নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, এইচ টি ইমাম আওয়ামী লীগের নির্বাচনি কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন দুই কর্মকর্তার সঙ্গে। দলের পক্ষ থেকে তিনি নির্বাচনি বিভিন্ন বিষয় অবহিত করবেন।