নাসিম বলেন, ‘মুক্তিযুদ্ধবিরোধীরা যেমন আমাদের স্বাধীনতাকে কখনোই মেনে নিতে পারেনি, ঠিক তেমনি তাদের বংশধরেরাও আমাদের স্বাধীনতার অস্তিত্ব মানে না। অথচ ড. কামাল হোসেনদের মতো তথাকথিত স্বাধীনতার স্বপক্ষের লোকেরা আজ স্বাধীনতা বিরোধীদের সঙ্গে কেবল ঐক্যই করেনি, তাদের ক্ষমতায় নেওয়ার জন্য ধানের শীষ মার্কায় নমিনেশনও দিয়েছে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘দেশবাসীকে মুক্তিযুদ্ধবিরোধী শক্তিদের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে। তাদের কেবল নির্বাচনেই নয়, দেশের সবকিছু থেকেই বয়কট করতে হবে।’ দেশের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশবাসী আবারও শেখ হাসিনাকে বিজয়ী করবে বলে আশা প্রকাশ করেন নাসিম।