আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুল সোবহান গোলাপ স্বাক্ষতির প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
এতে বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৮ (৪) ধারা অনুযায়ী জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের পরামর্শ নিয়ে জেলা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের (৪ জন) স্বাক্ষরে চেয়ারম্যান পদের জন্য ঐক্যমতের ভিত্তিতে একক প্রার্থী অথবা অনধিক তিনজনের একটি প্রার্থী তালিকা আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এছাড়া প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই দিতে হবে।