আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে ‘টেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)’র সেমিনার কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ঢাকা) শক্তি গবেষণা কেন্দ্রের পরিচালক প্রকৌশলী শাহরিয়ার আহমেদ চৌধুরী।
সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান এবং দলের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ড. মো. হোসেন মনসুর।
অনুষ্ঠানটি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ প্রচারিত হবে। খবর: বাসস