এরশাদ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: সরকার দলীয় এমপি ইউনুস

হুসেইন মুহম্মদ এরশাদরাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবে জাতীয় পার্টির চেয়ারমম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কঠোর সমালোচনা করেছেন সরকার দলীয় সংসদ সদস্য ড. ইউনুস আলী সরকার। এরশাদ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। তবে ২০১৪ সালের নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রের পথকে এগিয়ে নেওয়ার জন্য বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদকে ধন্যবাদ জানান এই সংসদ সদস্য।
ইউনুস আলী সরকার আলোচনার শুরুতে বেগম রওশন এরশাদ, জেপি, ওয়ার্কার্স পার্টিসহ সংসদে প্রতিনিত্বকারী সবগুলর দলের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সবাইকে ধন্যবাদ জানালেও হুসেইন মুহম্মদ এরশাদকে ধন্যবাদ জানাতে পারলাম না। উনি যেভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন ওনাকে ধন্যবাদ জানানো যায় না। ২০১৪ সালের নির্বাচন যাতে না হয় তারজন্য এরশাদ ষড়যন্ত্র করেছিলন বলেও তিনি মন্তব্য করেন।
/ইএইচএস/এপিএইচ/আপ-এনএস/