রাজধানীর ওসমানি মিলনায়তনে সোমবার বিকেলে ‘রুখে দাও লেলিহান’ ও ‘জাতীয় সংসদে শাজাহান খান এমপি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, এক-এগার সরকারকে আমরা এক ইঞ্চিও ছাড় দেইনি। আমরা তথাকথিত সরকারের সঙ্গে আলোচনায় বসিনি। আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য ছিল। লক্ষ্য ছিল শেখ হাসিনাকে জেল থেকে বের করে আনবো, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা সেই নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করবো এবং শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবো।
জনপ্রশাসনমন্ত্রী বলেন, অনেকেই আমাদের কাছে এসেছিলেন। বলেছিলেন, আসেন আমরা বিএনপি ও আওয়ামী লীগ মিলে তত্ত্বাবধায়ক সরকারকে উৎখাত করি। আমরা ভয়ংকর এই প্রস্তাবে রাজি হইনি। আমাদের লক্ষ্য ছিল গণতান্ত্রিক রাজনীতি ফিরিয়ে আনা।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ইতিহাস হারিয়ে যায়, ইতিহাস বিকৃতি হয়। তাই এই গ্রন্থ রচনা করেছি। এখন বিএনপি নেত্রী বলার চেষ্টা করছেন।
সার্বিক সাহিত্য প্রকাশনীর প্রকাশক সৈয়দ রোকেয়া বেগমের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য শিরীন আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাংবাদিক আবেদ খান প্রমুখ।
/পিএইচসি/এএইচ/