২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুব মহিলা লীগের শ্রদ্ধা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে যুব মহিলা লীগ। বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে সংগঠনের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

পরে যুব মহিলা লীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং ধানমন্ডি ৩২ নম্বরে শোভাযাত্রা করেন। এর আগে সকাল ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে যুব মহিলা লীগ।

প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব মহিলা লীগের শোভাযাত্রা

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার (৬ জুলাই)। ২০০২ সালের এই দিন ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি।