রবিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ জনগণের দল, তারা বুলেটকে ভয় পায় না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই হবে। এই সংসদে দাঁড়িয়ে বলে গেলাম, শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত সেই নির্বাচনে খালেদা জিয়া অংশও নেবেন। খালেদা জিয়ার দল প্রস্তুত হন। ২০১৯ সালে আপনাদের সঙ্গে ভোটযুদ্ধ হবে। বাংলার জনগণ ওই সময় আপনাকে ভোট দেবে না।’
তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সেক্টরে যেসব উন্নয়ন ঘটিয়েছি তাতে অবশ্যই ওই নির্বাচনে আমরা জিতব। ২০১৯ সালে যে নির্বাচন হবে তাতে বাংলার জনগণ শেখ হাসিনাকেই ভোট দেবে।’
/ইএইচএস/এসএম/