পবিত্র রমজান মাস উপলক্ষে অসচ্ছল মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থেকে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ। বুধবার (১৩ মার্চ) বিকালে রাজধানীর কলাবাগান ক্রীড়া চক্র মাঠে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী, বড় ইফতার মাহফিল না করে অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সংগঠন প্রতিদিন অসহায়দের মাঝে ইফতার বিতরণ করছে।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।
ছবি: সাজ্জাদ হোসেন