বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থেকে সহযোগিতা করতে হবে। সোমবার (১২ আগস্ট) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত ‘ঢাকা মহানগর উত্তর বিএনপির সঙ্গে মতবিনিময়’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন আব্দুস সালাম, আমিনুল হক, আব্দুল কাইয়ুম চৌধুরী, মহিউদ্দিন বুলবুল, কাজী ইউসা মিশু, রফিকুল ইসলাম বাবু, সাঈদ হাসান কানন, দেবব্রত পাল, আলী ইমাম তপন, শাহ আলম, রেদওয়ান ফুয়াদ, তারিকুল ইসলাম টিটু, মনজুরুল করিম, জিয়াউর রহমান তপু, শহীদুজ্জামান শহীদ, মাহবুবুর রহমান শাহিন, আনোয়ার হোসেন আনু, সাব্বির হোসেন রুবেল প্রমুখ।
এর আগে সোমবার সকালের দিকে বনানীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মদিন উপলক্ষে কবর জিয়ারত করেন মির্জা ফখরুল।
সেখানে অপেক্ষারত সাংবাদিকদের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সব বিপদগুলো কাটিয়ে সত্যিকার অর্থে একটা মুক্ত বাংলাদেশ বিনির্মাণে জন্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন। জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করবেন।’
মির্জা ফখরুল বলেন, ‘প্রতিবিপ্লবের যে আশঙ্কা, তার জন্য সজাগ থেকে, রাস্তায় থেকে, তাদের চক্রান্ত প্রতিরোধ করার সব ব্যবস্থা গ্রহণ করবেন, জনগণের কাছে সেই প্রত্যাশা আমার।’