রাজধানীর সড়কদ্বীপে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ ছাত্রলীগের

রাজধানীর সড়কদ্বীপের সৌন্দর্যবর্ধনে ছাত্রলীগরাজধানীর কিছু সড়কদ্বীপের সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিয়েছে ছাত্রলীগ। ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের ‘ক্লিন ক্যাম্পাস, সেভ ক্যাম্পাস’ কর্মসূচির ব্যাপক সফলতার পর তারা এবার নগরীতে এই সৌন্দর্যবর্ধনে অংশ নিচ্ছে। এর অংশ হিসেবে বুধবার রাজধানীর পান্থপথের সড়কদ্বীপে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ ও সৌন্দর্যবর্ধনে কাজ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি সৈয়দ মিজানুর রহমান মিজান, কেন্দ্রীয় কমিটির মানবসম্পদ বিষয়ক উপ-সম্পাদক ও কলাবাগান থানা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফারুক এ কর্মসূচিতে অংশ নেন।
পান্থপথের সড়কদ্বীপের ফুলের চারা রোপণ করে ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, কলাবাগান থানা ছাত্রলীগের এই কার্যক্রম প্রশংসার দাবি রাখে। এই ইউনিটের ছাত্রলীগের কর্মীদের দেখে অন্যরাও উৎসাহিত হবেন। সবার সম্মিলিত প্রচেষ্টায়ই পরিবেশ রক্ষা পাবে। আমাদের নেত্রী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পরিবেশের বিষয়ে বেশ যত্নশীল। এজন্য তিনি ইতিমধেই ধরীত্রির শ্রেষ্ঠা খেতাবেও বিশ্ব দরবার থেকে ভুষিত হয়েছেন।
সড়কদ্বীপে সৌন্দর্যবর্ধনের করতে গাছ লাগাচ্ছে ছাত্রলীগ নেতারাকলাবাগান থানা ছাত্রলীগ সভাপতি বলেন,  স্থানীয় এমপি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সার্বিক সহযোগিতায় তারা এই কর্মসূচি পালন করেছেন। রাজধানীর এই গুরুত্বপূর্ণ সড়কের পাশের খালি জায়গায় যেন মানুষ আবর্জনা না ফেলতে পারে তাই ফুলের বাগান করে দিয়েছে। তাদের কর্মীরা নিয়মিত বাগানে গাছের তদারকি করবে। এছাড়া একাধিক কর্মী থাকবে ফুলের গাছগুলো পরিচর্যার জন্য।

/ইএইচএস/এএইচ/