এর আগে বিকেল চারটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিইসি’র কার্যালয়ে বৈঠক করে।
নজরুল ইসলাম খান বলেন, দেশের ভালো কথাগুলো আমরা পচিয়ে ফেলেছি, নষ্ট করে ফেলেছি। সমাজতন্ত্রকে আমরা রাষ্ট্রীয় মূলনীতি করেছিলাম। কিন্ত এটাকে যেভাবে নষ্ট করা হয়েছে, এখন কমিউনিস্টরাও সমাজতন্ত্রের কথা উচ্চারণ করেন না। স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া সাখাওয়াত—সবাই তো সংস্কারবাদী ছিলেন। কিন্তু এ শব্দটাকেও আমরা পচিয়ে দুর্গন্ধ ছড়িয়ে ফেলেছি। এখন যদি কাউকে বলা হয় সংস্কারবাদী, মনে হয় যেন তাকে গালি দেওয়া হচ্ছে।
আরও পড়তে পারেন: নির্বাচনি সহিংসতায় ঠাকুরগাঁও ও কুমিল্লায় নিহত ২
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, ইউপি নির্বাচনের পরিস্থিতি এখনও পর্যবেক্ষণ চলছে। দলের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হবে।
এ সময় তার সঙ্গে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) সুজাউদ্দিন ও ইমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।
/ইএইচএস/এমএনএইচ/