সরকার আন্তরিক না হলে রাষ্ট্রপতির কোনও উদ্যোগ কাজে আসবে না, বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘সুষ্ঠ নির্বাচনের জন্য চাই নির্বাচনকালীন, নির্দলীয় ইসি ও নিরপেক্ষ প্রশাসন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মোশাররফ আরও বলেন, ‘স্বৈরাচারী সরকারই শেষ সরকার নয়। যারা গায়ের জোরে জোর করে অতীতে ক্ষমতায় থেকেছে, গণঅভ্যূত্থানের মাধ্যমে তাদের করুণ পরিণতি হয়েছে।’
আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মাদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) মহাসচিব এম আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
- যোগাযোগভিত্তিক ‘অ্যাপস’ কি নিয়ন্ত্রণ করা হবে?
- মুক্তিযুদ্ধের মধ্যেই শুরু হয় নারীর ভিন্ন লড়াই ‘যুদ্ধশিশু’
/আরএআর/এমও/