বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
উল্লেখ্য, ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেন। বিচারপতি মাহমুদ হোসেনকে প্রধান করে গঠিত কমিটিতে সদস্য হিসেবে আছেন বিচারপতি ওবায়দুল হাসান, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার।
ওই দিন বিকেলেই ‘সার্চ কমিটি: সাদিক ও শিরীণে আপত্তি করতে পারে বিএনপি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে বাংলা ট্রিবিউন।
এরপর ওইদিন সন্ধ্যায় ফখরুল ইসলাম আলমগীর এক সভায় জানান, সার্চ কমিটি দেখে তার দল দল ও ক্ষুব্ধ।
এসটিএস/এমএনএইচ/