উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর বাংলা ট্রিবিউন সদস্য সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি বিএনপি শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে এই সময় বাড়ানোর তথ্য জানায়।
রুহুল কবির রিজভী বলেন, ‘এই কার্যক্রম আগামী ০১ নভেম্বর ২০১৭ পর্যন্ত অব্যাহত থাকবে।’ এই বর্ধিত সময়ের মধ্যে বিএনপি’র সংশ্লিষ্ট সবাইকে এই কার্যক্রমের লক্ষ্যমাত্রা পূরণের জন্য অনুরোধ জানান তিনি।