'রায় পেছালেও ৮ ফেব্রুয়ারি আমাদের প্রস্তুত থাকতে হবে'

আলোচনা সভাবিএনপি’র যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘আমাদের সবাইকে ৮ ফেব্রুয়ারির জন্য প্রস্তুত থাকতে হবে। যদি ৮ ফেব্রুয়ারির রায় কোনোভাবে পেছায় তাহলেও পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের প্রস্তুত থাকতে হবে। আজ আমি আপনাদের সামনে আছি, কালকে নাও থাকতে পারি। তারপরও আমাদের আন্দোলন বন্ধ রাখতে পারবে না।’

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রতিবাদী যুব সমাবেশ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দু’টি মিথ্যা মামলা করা হয়েছে। জেলে নেওয়ার জন্য পরিকল্পনা করছে। বিএনপি নেতাদের গণহারে গ্রেফতার করছে। এই সরকার মিথ্যা মামলা দিয়ে অনৈতিকভাবে হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের আটক করছেন।’

তিনি আরও বলেন, ‘সরকার সাহায্যের জন্য ৯৯৯ কল সেবা চালু করেছেন। যদি বেআইনিভাবে পুলিশ গ্রেফতার করে তাহলে সাহায্য করতে কাকে পাঠাবে? আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত থেকে বাঁচানোর জন্য সরকার কাকে পাঠাবেন ৯৯৯-এ কল দিলে?’

তিনি বলেন, ‘আদালত যদি ৮ ফেব্রুয়ারি রায়ের দিন ঠিক রাখেন এবং আদালত যদি নিজের বিবেক দ্বারা পরিচালিত হন, আইনের সঠিক সঙ্গ অনুসারণ করে রায় দেন তাহলে আমার বিশ্বাস খালেদা জিয়া খালাস পাবেন। আমাদের সবাইকে ৮ ফেব্রুয়ারি প্রস্তুত থাকতে হবে। যদি রায় কোনোভাবে পেছায় তারপরও আমাদের রাজপথে প্রস্তুত থাকতে হবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী।’

তিনি বলেন, এক জরিপে দেখা গেছে বাংলাদেশ পাসপোর্ট ক্ষেত্রে ২৩ এবং গঠনতন্ত্রের ক্ষেত্রে ৮ ধাপ নিছে নেমে গেছে। উন্নয়ন বলতে মানবসম্পদ এটা বুঝায় না যে, মৌচাক থেকে ফ্লাইওভারে তাড়াতাড়ি যাওয়ার জন্য উঠবেন আর বাংলামোটরে পৌঁছালে ২ ঘণ্টা বসে থাকবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। কিন্তু হঠাৎ তিনি শারীরিকভাবে অসুস্থ পড়ায় অনুষ্ঠানে আসেননি। স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহসহ আরও নেতারা সভায় উপস্থিত ছিলেন।