তিনি বলেন, ‘মির্জা ফখরুলের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। রিপোর্ট ভালো, কোনও ব্লক ধরা পড়েনি। তার শারীরিক অবস্থাও ভালো। সকালে ফখরুলের এনজিওগ্রাম করার সময় তার পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন।’
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ জানিয়েছেন, ‘ মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। তিনি সুস্থ আছেন। আগামীকাল তাকে বাসায় নিয়ে যাওয়া হবে।'
এর আগে সোমবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে অসুস্থবোধ করলে মির্জা ফখরুলকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।