বিএনপির প্রতিনিধি দলে আছেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমসহ পাঁচজন। আমানউল্লাহ আমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার সন্ধ্যা সাতটার দিকে আমরা পাঁচজন মহাখালীতে দিয়া খানম মিমের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছি। তাদের সঙ্গে কথা বলেছি। আমরা বলেছি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সেখানে গেছি এবং তার পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।’
শামসুদ্দিন দিদার বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোকবার্তা নিয়ে দিয়া খানম মিমের বাসায় যান বিএনপির পাঁচ নেতা। তারা হলেন– আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, আনিসুর রহমান তালুকদার খোকন, শামসুজ্জামান সুরুজ।’