শনিবার (৬ অক্টোবর) বেলা ৩ টা ৪১ মিনিটে খালেদা জিয়াকে হাসপাতালে আনা হয়। এ সময় তার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। ৫-৭ মিনিট পরে তাদের বিএসএমএমইউ-এর পূর্ব দিকের গেট দিয়ে বের করে দেওয়া হয়।
জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা খালেদা জিয়ার মুক্তি চাই। কতদিন আমরা নেত্রীকে দেখি না। তাই আমরা তাকে দেখতে এসেছি। কিন্তু পুলিশ আমাদের বের করে দিয়েছে।’
প্রসঙ্গত, এর আগে চিকিৎসার জন্য গত ৭ এপ্রিল খালেদা জিয়াকে বিএসএমএমইউতে আনা হয়েছিল।