স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলকারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে শুক্রবার (৫ এপ্রিল) দেশব্যাপী বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল। শুক্রবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণ সফল করায় সব নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, বরিশাল, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, জামালপুর, রাজবাড়ী, শেরপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, গাজীপুর, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, মাদারীপুর, নেত্রকোণা, ময়মনসিংহ, মানিকগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, লক্ষীপুর, কক্সবাজার, জয়পুরহাট, নাটোর, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সৈয়দপুর, লালমনিরহাট, নড়াইল, খুলনা, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, বাগেরহাট, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলাসহ অন্যান্য জেলায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল হয়েছে।