স্থানীয়রা জানান, শনিবার দুপুরে মিন্টু তার আন্দোলপোতা গ্রামের মাঠের মধ্যে থাকা একটি মাছের পুকুর পাহারা দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।
বারবাজার ইউনিয়নের সাবেক মেম্বার ডা. গোলাম রহমান জানান, মিন্টু একজন বিএনপির কর্মী। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় এলাকায় তার দাপট ছিল। সম্প্রতি তিনি রাজনীতি ছেড়ে মাছের ব্যবসা করছিলেন।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, দুর্বৃত্তরা মিন্টু নামের এক ব্যক্তিকে আন্দোলপোতা মাঠের মধ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। তবে কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
/এসএম/এমএনএইচ/