বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিম গাছের চারা রোপণ করে দলের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার (১৭ জুন) রাজধানীর বেরাইদ মাদানি এভিনিউ বালু নদীর ঘাট সংলগ্ন এলাকায় তিনি এ কর্মসূচি উদ্বোধন করেন।

এসময় উপস্থিত বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বজলুল বাসিত আঞ্জু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলী নকি, যুগ্ম সাধারণ সম্পাদক জি এস সামছুল হক, সহ-সাধারণ সম্পাদক তুহিরুল ইসলাম তুহিন ও দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাকসহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।