জিয়ার জন্মবার্ষিকী: ২ দিনব্যাপি বিএনপির কর্মসূচি

জিয়ার-৮০তম-জন্মবার্ষিকী-উপলক্ষে-বিএনপির-ব্যাপক-প্রস্তুতি১৯ জানুয়ারি মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সোমবার রাজধানীর রমনাস্থ ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া মঙ্গলবার জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

রবিবার বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন।

এছাড়া দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন।

 

/এসটিএস/এনএস/