স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে কর্মীদের হাতাহাতি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের উপস্থিতিতে সংগঠনের কর্মীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে।

রবিবার (২৮ নভেম্বর) বেলা পৌনে বারোটার দিকে এ ঘটনা ঘটে।

এসময় সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় বহিরাগতদের অনুপ্রবেশে এই হাতাহাতির ঘটনাটি ঘটে।

বিক্ষোভ সমাবেশে সকাল ৮ থেকে কর্মীরা জামায়েত হতে থাকলেও ১০ দিকে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।