খন্দকার মাহবুব বলেন, গণতান্ত্রিক আন্দোলনের ধারাকে দাবিয়ে রাখা হচ্ছে। আমরা আজকে গণতন্ত্রহীন সমাজে বাস করছি। যা একদিন জঙ্গির উত্থান ঘটাবে। এখনও সময় আছে গণতান্ত্রিক পথে ফিরে আসার।
অর্থ পাচার প্রসঙ্গে মাহবুব বলেন, প্রধানমন্ত্রী বললেন, পাচারকৃত অর্থ দেশে ফেরত এনে উন্নয়নের কাজে লাগানো হবে। তখন আমরা সুপ্রিম কোর্ট থেকে বললাম, যারাদেশের অর্থ পাচার করেছে তাদের নামের তালিকা প্রকাশ করেন? কিন্তু আজ পর্যন্ত সেই নামের তালিকা প্রকাশ করা হলো না? তিনি বলেন, প্রধান বিচারপতি বলছেন, অবসর নেওয়ার ১৬ মাস পরে কোনও বিচারপতি রায় লিখতে পারেন না। তাহলে, বিচারপতি খাইরুল হককে গ্রেফতার করা উচিত। কারণ, বিচারপতি খাইরুল হক দেশের গণতন্ত্রকে হত্যা করেছেন, বেই-আইনিভাবে জনগণের ভোটাধিকারকে হত্যা করেছেন। তাই বাংলার মাটিতে তার একদিন বিচার হবে?
/এসআইএস/এমএনএইচ/